উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

আমাদের উল্লাপাড়া

উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলার দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উপজেলা। পদ্মা, যমুনা ও এদের উপনদী দ্বারা সৃষ্ট পললভূমিতে গড়ে ওঠা এই অঞ্চল প্রাচীনকাল থেকেই জনবহুল ও সংস্কৃতিমুখর। মক্কাউলিয়া মসজিদ, হযরত বাগদাদীর মাজার ও নবরত্ন মন্দীর মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন উল্লাপাড়ার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী।আজকের উল্লাপাড়া কৃষি, কুটিরশিল্প, তাঁতশিল্প এবং স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় এই অঞ্চলের মানুষ সক্রিয় অংশগ্রহণ করছে। আমাদের ফোরাম উল্লাপাড়ার এই ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনা সংরক্ষণ ও বিকাশের মাধ্যমে ইনসাফভিত্তিক উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।

স্বপ্ন সমৃদ্ধ উল্লাপাড়া উপজেলা গড়ে তোলা

সমৃদ্ধ উল্লাপাড়া
vishion
🏘️

পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ উপজেলা গঠন

নদীবিধৌত ও দুর্যোগপ্রবণ উল্লাপাড়ায় জনবসতি, কৃষিজমি ও অবকাঠামোর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নিরাপদ উপজেলা গড়ে তোলা।

ঐতিহ্য সংরক্ষণে আধুনিক শিক্ষা বিস্তার

উল্লাপাড়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাগত চর্চা সংরক্ষণ করে মানসম্মত ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো।

সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা

গ্রাম থেকে শহর—উল্লাপাড়ার প্রতিটি মানুষের জন্য প্রাথমিক থেকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য ও কার্যকর করা।

🧑‍🏭

দারিদ্র্য হ্রাস ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি

কৃষি, কুটিরশিল্প, তাঁত, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করে ন্যায্য কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা।

নদী ও পরিবেশ সংরক্ষণে দূষণমুক্ত উল্লাপাড়া

নদী, খাল, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উল্লাপাড়া গড়ে তোলা।

🚦

উন্নত ও নিরাপদ যোগাযোগব্যবস্থা

সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়ার গ্রাম ও বাজারগুলোর সাথে সহজ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা।

👭🏻

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ সমাজ

নারী, শিশু, প্রবীণ ও আদিবাসীসহ সকল মানুষের জন্য নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলা।

🧑🏿‍🌾

উদ্যোক্তা বিকাশ ও জীবিকাভিত্তিক অর্থনীতি

তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, গবেষণা ও পুঁজি সংযোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা।

সুশাসন, গবেষণা ও নাগরিক সচেতনতা উন্নয়ন

পলিসি রিসার্চ, মতবিনিময় ও গণসচেতনতার মাধ্যমে জবাবদিহিমূলক প্রশাসন ও সক্রিয় নাগরিক সমাজ গড়ে তোলা।

টেকসই, স্বাবলম্বী ও ভবিষ্যৎপ্রস্তুত উল্লাপাড়া

ইনসাফভিত্তিক পরিকল্পনা ও স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে একটি স্বনির্ভর, টেকসই ও সমৃদ্ধ উল্লাপাড়া নির্মাণ।

আসুন একসাথে গড়ি আমাদের উল্লাপাড়া।