উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

পলিসি রিসার্চ

উল্লাপাড়ার টেকসই উন্নয়নের জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা ও প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লাপাড়া উন্নয়ন ফোরাম পলিসি রিসার্চকে একটি কৌশলগত প্রোগ্রাম হিসেবে পরিচালনা করে, যাতে স্থানীয় বাস্তবতা, মানুষের চাহিদা ও উন্নয়ন চ্যালেঞ্জগুলো নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথভাবে প্রতিফলিত হয়। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, অবকাঠামো, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও নীতিগত মূল্যায়নের মাধ্যমে উল্লাপাড়াভিত্তিক গবেষণা পরিচালনা করি। এর মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার একটি স্পষ্ট চিত্র তৈরি করে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বাস্তবসম্মত নীতিগত সুপারিশ প্রস্তুত করা হয়। পলিসি রিসার্চের মাধ্যমে আমরা স্থানীয় সরকারের পরিকল্পনা প্রক্রিয়ায় নাগরিক কণ্ঠস্বর যুক্ত করতে সহায়তা করি। কমিউনিটি ডায়ালগ, ফোকাস গ্রুপ ডিসকাশন ও স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে গবেষণার অংশ করা হয়, যাতে নীতি প্রণয়ন আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হয়।

পলিসি রিসার্চ

এই কার্যক্রমের আওতায় আমরা যা যা করব

  • উল্লাপাড়াভিত্তিক ডাটা সংগ্রহ ও পরিস্থিতি বিশ্লেষণ
  • শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা বিষয়ে থিম্যাটিক রিসার্চ স্টাডি
  • স্থানীয় উন্নয়ন ইস্যুতে পলিসি ব্রিফ ও সুপারিশ প্রণয়ন
  • নাগরিক ও স্টেকহোল্ডারদের নিয়ে কনসালটেশন ও ফোকাস গ্রুপ ডিসকাশন
  • উপজেলা ও জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপ
  • উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন (M&E) সাপোর্ট
  • গবেষণা প্রতিবেদন ও তথ্যভিত্তিক পাবলিকেশন ও ডিজিটাল কনটেন্ট

অনুদান দিন