উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

স্বাগতম উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

উল্লাপাড়া উন্নয়ন ফোরাম গড়ে উঠেছে উল্লাপাড়ার মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে। পদ্মা-যমুনার পললভূমিতে গড়ে ওঠা এই জনপদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের উত্তরাধিকার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব ও সেবার বৈষম্য আজও এ অঞ্চলের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতা থেকেই আমাদের যাত্রা। আমরা চাই, উল্লাপাড়ার প্রতিটি মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাক। আমরা স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও পুনর্জীবনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে আত্মপরিচয়ের বোধ জাগ্রত করতে কাজ করছি। একইসাথে কৃষি, কুটিরশিল্প ও স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উল্লাপাড়া উন্নয়ন ফোরাম বিশ্বাস করে যে উন্নয়ন কেবল অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের মর্যাদা, ন্যায় এবং ভবিষ্যতের নিরাপত্তা।

উল্লাপাড়া উন্নয়ন ফোরাম

ভিশন

এমন উল্লাপাড়া যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে,যেখানে ইতিহাস ও ঐতিহ্য হবে উন্নয়নের প্রেরণা। যেখানে শিক্ষা ও সচেতনতা তৈরি করবে ন্যায়ভিত্তিক সমাজ, এবং যেখানে উন্নয়ন হবে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ।

মিশন

ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে উল্লাপাড়ার সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক মূল্যবোধে শক্তিশালী সমাজ গড়ে তোলা।

আমাদের কার্যক্রম

এমন একটি সচেতন ও স্বাবলম্বী উল্লাপাড়া গড়ে তোলা হবে যেখানে আধুনিক জ্ঞান, মানবিক মূল্যবোধ ও টেকসই উদ্যোগের মাধ্যমে প্রতিটি মানুষ হবে স্বনির্ভর ।

সমৃদ্ধ উল্লাপাড়া
vishion

ঐক্যের শক্তি পারে উল্লাপাড়াকে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় জনপদে রূপান্তর করতে।।